রাজশাহীর বাঘা উপজেলায় ধর্ষণের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বাঘা উপজেলার পাকুড়িয়া এলাকার তারিকুল (২৩) ও কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আজাদুল ইসলাম (৩৬)।সম্পর্কেতারা চাচা-ভতিজা। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হীরেন্দ্রনাথ বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, উপজেলার পাকুড়িয়া এলাকার এক ভ্যানচালকের স্ত্রীকে (২২) ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। ভ্যানচালকের স্ত্রী বাদী হয়ে ধর্ষক তারিকুল ইসলাম ও সহায়তাকারী চাচা আজাদুল ইসলামকে আসামি করে বাঘা থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগপত্র পাওয়ার পর শনিবার রাতে ধর্ষক তারিকুলকে ও রবিবার সকালে আজাদুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
/এআর/এইচকে/








