ভেঙে পড়া গাছচাপায় নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৫

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি বাজারে আম গাছের চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন।

নিহতরা হচ্ছেন– মল্লিকবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শহীদ (৩২) এবং একই গ্রামের নাসির হোসেন (৩০)।

ওসি জানান, মল্লিকবাড়ি বাজারে পুরনো একটি আমগাছ আগে থেকেই মরে শুকিয়ে গিয়েছিল। আমগাছটি হঠাৎ পড়ে গেলে গাছের নিচে চাপা পড়ে শহীদ ও নাসির গুরুতর আহত হন। আহত দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাছের চাপায় পড়ে দুজনের নিহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম