যশোরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৬, ২২:৪২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ২২:৪৬

Jessore

যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের সামনে রবিউল ইসলাম (৩২) নামে যুবদলের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকাল ৫টায় এই ঘটনা ঘটে। কোতয়ালি থানার ওসি সিকদার আক্কাছ আলী এই হামলার অভিযোগ পেয়েছেন বলে জানান।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার বিকালে গোলপাতা মসজিদের সামনে রবিউলকে একই এলাকার সোহাগ, রুবেল, জুয়েল, শাওনসহ ৫ থেকে ৬ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

স্থানীয় সূত্র জানায়, ভোটের দিন দুই কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগের স্থানীয় নেতা গোলাম মোস্তফা ও মহাসিন আলীর কর্মীদের বোমাবাজির ঘটনা ঘটে।ওই ঘটনার সঙ্গে রবিউলের যুক্ত থাকার অভিযোগ তুলেছে একটি মহল। একইদিন রবিউলের বাড়িতেও ভাঙচুর চলে। বোমাবাজির সঙ্গে রবিউল যুক্ত ছিল কিনা তা নিয়ে রয়েছে পরস্পরবিরোধী অবস্থান।  

কোতয়ালি থানার ওসি বলেন, রবিউল নামে যুবদলের এক কর্মীকে কুপিয়ে জখম করার সংবাদ পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীরা নবনির্বাচিত কাউন্সিলর গোলাম মোস্তফার পক্ষের কিনা তার খোঁজ নেওয়া হচ্ছে।

/এআর/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম