শিশু গৃহকর্মীকে নির্যাতন: স্ত্রীসহ জাতীয় পঙ্গু হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৮

ঢাকায় এক চিকিৎসকের বাসায় শিশু নিপা বাড়ৈকে (১১) অমানুষিক নির্যাতনের অভিযোগে বরিশালের উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন শিশুটির চাচা। জাতীয় পঙ্গু হাসপাতালের অর্থপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডা. রবিন, তার স্ত্রী রাখি দাস এবং সহযোগী বাসু দেবকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শিশুটির চাচা তপন বাড়ৈ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এদিকে উপজেলা হাসপাতাল থেকে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া নিপাকে শনিবার ভোরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামের নিপার চাচার মামা শ্বশুর বিমল বাড়ৈর বাড়ি থেকে উদ্ধার করা হয়। নিপা এখন উজিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। নির্যাতনের শিকার নিপা বাড়ৈ

নিপা উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকার ননী বাড়ৈর মেয়ে। তার বাবা একজন মানসিক প্রতিবন্ধী।  তার মা দুই বছর আগে অন্য একজনকে বিয়ে করেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে নিপা মেঝ।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, বৃহস্পতিবার শিশুটিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার ভোর ৫টার দিকে হাসপাতাল থেকে শিশুটি নিখোঁজ হয়। ওই দিন হসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সামসুদ্দোহা তৌহিদ বাদী হয়ে উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর অনেক খোঁজাখুঁজির পর নিপাকে আগৈলঝাড়া থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

ওসি আরও জানান, নিপাকে উদ্ধারের পরপরই তার চাচা তপন বাড়ৈ বাদী হয়ে চিকিৎসক ও তার স্ত্রীসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিদের গ্রেফতার করতে চিকিৎসক যেখানে বসবাস করেন সেখানকার থানার সহায়তা চাওয়া হবে। এরপর ওই থানা পুলিশের সাহায্যে তাদের গ্রেফতার করে বরিশাল আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

মামলায় অভিযোগ করা হয়, গত ছয় মাস আগে ডা. রবিনের ঢাকার শ্যামলীর বাসায় গৃহপরিচারিকার কাজ শুরু করে নিপা। কাজ শুরুর পর বিভিন্ন সময় চিকিৎকের স্ত্রী রাখি দাস নানা অজুহাতে তার ওপর শারীরিক নির্যাতন চালাতো। কখনও গরম খুন্তির ছ্যাঁকা, কখনও ছুরির খোঁচা দেওয়া, আবার কখনও দেয়ালে ঠোকা হতো তার মাথা। রাগের মধ্যে কখনও তার গলা চেপে শ্বাসরোধ করার চেষ্টা করতেন গৃহকর্তার স্ত্রী। অব্যাহত নির্যাতনে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় লোক মারফত ঢাকা থেকে উজিরপুরের জামবাড়ি একটি দোকানের সামনে ফেলে যাওয়া হয় নিপাকে।

আরও পড়ুন-

শিশু গৃহকর্মীর গায়ে গরম খুন্তির ছ্যাঁকা!

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম