বিসিএস পরীক্ষায় হাতঘড়িও নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৬, ১০:১২আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১০:১৫

পিএসসি

আগামী ৮ জানুয়ারি ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে শিক্ষার্থীদের ফোন, সব ধরনের ইলেক্ট্রনিক যোগাযোগ যন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক এবং ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এবার নিষিদ্ধের তালিকায় নতুন সংযোজন হাতঘড়ি। নিষিদ্ধ এসব জিনিস নিয়ে হলে প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসটি) জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। তবে লিখিত পরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি বা পকেটঘড়ি বা ইলেক্ট্রনিক ঘড়ি ব্যবহার কমিশন কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। সময় জানতে পরীক্ষা কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি দেওয়া হয়েছে।

পরীক্ষা হলে কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেক্ট্রনিক ঘড়ি, ইলেক্ট্রনিক যোগাযোগযন্ত্র, বই-পুস্তক, ব্যাগ এবং ক্যালকুলেটর পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বিসিএস পরীক্ষা বিধিমালার বিধিভঙ্গের কারণে প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশন কর্তৃক সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি