জবির ভবনে ফাটল, পুরান ঢাকায় হেলে পড়েছে একটি ভবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৬, ১২:১০আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৮:০৭
image

পাকিস্তান মাঠে হেলে পড়া ভবনভূমিকম্পের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পুরাতন ভবনের দ্বিতীয় তলায় অফিস কক্ষে একটি ফাটল দেখা দিয়েছে। ভবনটিকে ব্যবহার না করতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দমকল বাহিনী। এছাড়া পুরান ঢাকায় একটি ছয় তলা ভবন হেলে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। 
সোমবার ভোর ৫টা ৭ মিনিটে রাজধানীসহ সারাদেশে ৬ দশমিক ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বলেন, জবির পুরাতন ভবনের দ্বিতীয় তলার অফিস কক্ষে একটি ফাটলের খবর পেয়েছেন দমকল বাহিনীর কর্মীরা। তারা ভবনটি পরিদর্শন শেষে সেটি আপাতত ব্যবহার না করতে নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
পাকিস্তান মাঠে হেলে পড়া ভবন
আতাউর রহমান বলেন, ‘পুরান ঢাকার মাজেদ সরদার সুইপার কলনির ছয় তলা বিশিষ্ট একটি ভবন হেলে পড়েছে বলে স্থানীয়রা আমাদের খবর দিয়েছেন। সেখানে গিয়ে আমরা দেখেছি ভবনটি ঠিক আছে। তারপরও বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে পুলিশের কাছে ভবনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।’ ভবনটি হেলে পড়েছে কিনা তা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। এরপরই প্রকৃত তথ্য জানা যাবে বলে তিনি জানান।
এদিকে, পুরান ঢাকার ৬২ শাঁখারী বাজারের একটি পরিত্যক্ত ভবনে একটি ফাটল ধরেছে। তবে সেখানে কোনও বাসিন্দা নেই বলে জানিয়েছে দমকল বাহিনী।
আতাউর রহমান বলেন, ‘এখন পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর খবর আসেনি। আমাদের কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছেন এবং তারা খোঁজ-খবর নিচ্ছেন।’

রায়েরবাগে হেলে পড়া ভবন

 

ছবি: নাসিরুল ইসলাম।

/এআরআর/এসএম/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম