ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ১৬:৪৬আপডেট : ০২ মার্চ ২০২১, ১৭:০০

রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও বিচার, খুলনার পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিনসহ সাত ছাত্রনেতার নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সকালে কয়েকটি সংগঠনের উদ্যোগে শহরের চৌরাস্তা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে যে দুর্নীতি-লুটপাট চলছে তার বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর রুদ্ধ করতেই এ ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে। আর এর শিকার হচ্ছেন সাংবাদিক, লেখক, কলামিস্ট, শিক্ষকসহ মুক্তচিন্তার মানুষ। গত ২০১৯ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে এক হাজার ৯৮৩ জনের নামে মামলা হয়েছে। ২০২০ সালে ৭৫ জন সাংবাদিককে জেলে যেতে হয়েছে। এ আইনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে কখনও কাম্য নয়। এ আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদেরও পুলিশি হামলায় রক্তাক্ত করা হচ্ছে এবং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’ 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন– জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, বাসদ মার্কসবাদী পাঠচক্র ফোরামের আহ্বায়ক মাহবুব আলম রুবেল, সদস্য জাকির হোসেন, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।

অবিলম্বে এ আইন বাতিলেন দাবি জানান বক্তারা।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম