স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগারে নারী রোগীর ঝুলন্ত লাশ

কুমিল্লা প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২২:৫৬আপডেট : ০২ মার্চ ২০২১, ২২:৫৬

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে সাজেদা বেগম (৬২) নামে এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের শৌচাগারের বিমের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে হোমনা থানা পুলিশ। 

নিহতের সাজেদা বেগমের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ডহরগোপ গ্রামে। তার বাবার নাম শাহাব উদ্দিন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সালাম সিকদার জানান, গত জানুয়ারি মাসের ১৮ তারিখ সকাল সোয়া ১১টার দিকে শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সাজেদা বেগম। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে মহিলা ওয়ার্ডের শৌচাগারে যান সাজেদা বেগম। অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বের না হওয়ায় এবং দরোজা বন্ধ থাকায় অন্য রোগীরা হাসপাতালের শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. ফজলুল করিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম