৮ বছরেও ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা  দিতে পারেনি র‌্যাব

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ০৯:৫৮আপডেট : ০৭ মার্চ ২০২১, ০৯:৫৮

তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ৮ বছর পেরিয়ে গেলেও মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি র‌্যাব। এত বছরেও অভিযোগপত্র না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মামলার বাদী ত্বকীর বাবা রফিউর রাব্বি।  তার দাবি আসামিরা সরকারি দলের লোক হওয়ার কারণে র‌্যাব তদন্ত প্রতিবেদন চুড়ান্ত করার পরও আদালতে জামা দিচ্ছে না।

২০১৩ সালের ৬ মার্চ বিকালে নগরীরর কালির বাজার বাসা থেকে সুধীজন পাঠাগারের আসার পথে ত্বকীকে তুলে নিয়ে যায় র্দুবৃত্তরা। দুইদিন পর নগরীর শীতলক্ষ্যা নদীর শাখা খাল কুমুদিনী খালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করে। পুলিশের মামলা তদন্ত নিয়ে বাদী সন্তুষ্ট না হওয়ার কারণে পুলিশের মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত ভার পায় র‌্যাব। মামলার আসামি শওকত সুলতান ভ্রমর, লিটনসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে শওকত সুলতান ভ্রোমর, লিটন আদালতে হত্যারকাণ্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

এ ব্যাপারে মামলার বাদী অভিযোগ করেন, র‌্যাব ২০১৪ সালের শেষের দিকে এসে মামলার তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে অভিযোগপত্র আদালতে দাখিল করবে বলে গণমাধ্যমকে জানিয়েছিল। এই কথা বলার পর প্রায় ৮ বছর পেরিয়ে গেলে কেন র‌্যাব আদালতে অভিযোগপত্র দাখিল করছেনা তা আমার বোধগম্য নয়।

তিনি বলেন, ‘কারা কবে কীভাবে ত্বকীকে হত্যা করেছে, কোথায় নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে সবই র‌্যাব কাছে স্বীকার করেছে আসামিরা। কিন্তু তারপরও অভিযোগপত্র দেওয়া কেন হচ্ছে না। শুধু আসামিরা সরকারি দলের লোক হওয়ার কারণে বিচারকার্য আটকে আছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিলেই ত্বকী হত্যার বিচার হবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের