খালেদা-তারেককে ‘হয়রানি’: দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১৭:১৯আপডেট : ২৩ মে ২০২৫, ১৭:১৯

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক মহাপরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জের মোকামতলার চাঁদপুর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে আতিকুর রহমান গতকাল বৃহস্পতিবার (২২ মে) বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে এ মামলা করেন। বিচারক মো. মেহেদী হাসান শুনানি শেষে মামলা আমলে নিয়ে এ ব্যাপারে তদন্ত করে আগামী ১০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বগুড়া সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২৩ মে) বিকালে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক মহাপরিচালক জিয়াউদ্দীন আহম্মেদ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, উল্লিখিত চার জন ও অজ্ঞাত আরও আসামিরা ষড়যন্ত্রকারী, অপরের অনিষ্টকারী ও জাল-জালিয়াতির চক্রের সদস্য। তারা একে অপরের সঙ্গে ষড়যন্ত্র করে মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনি তৈরি করে তৎকালীন সরকারপ্রধানকে খুশি করে অন্যায় স্বার্থ হাসিলের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ‘মিথ্যাভাবে’ দায়ের করেছিলেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, ‘সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এ মামলা দায়ের করা হয়; যা আইনবিরুদ্ধ। এটি ছিল সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। আর দুদকের কর্মকর্তারাও এতে অনৈতিকভাবে সায় দিয়েছেন। তাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মামলাটি (নং-১৪৭২সি/২০২৫, সদর) করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আগামী ১০ জুলাই প্রতিবেদন দাখিল করতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের