মাদক মামলায় দুই ভাইয়ের ১০ বছর কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ২৩:১৩আপডেট : ০৮ মার্চ ২০২১, ২৩:১৩

ঠাকুরগাঁওয়ে এক মাদক মামলায় দুই ভাইয়ের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৮ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বিএম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানান, কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো– ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লধাবাড়ী আরাজী চন্দন চহট গ্রামের হায়দার আলীর ছেলে মোখলেসুর রহমান (২৯) ও ইমরান রানা (২৫)।

মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ১০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল জেলার রাণীশংকৈল উপজেলার লধাবাড়ী আরাজী চন্দন চহট গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। সে সময় মোখলেসুর রহমান ও ইমরান রানাকে আটক করা হয়। পরে মোখলেসুরের শরীরে তল্লাশি চালিয়ে ৮০০ ইয়াবা এবং ইমরানের শরীরে তল্লাশি করে এক হাজার ২০০ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই শামীম হক বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই পুষ্পরঞ্জন দেবনাথ এ মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করলে বিচারকাজ শুরু হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক