কুমিল্লায় গ্যাস পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ৬

কুমিল্লা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৬, ২০:২৯আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ২০:২৯

কুমিল্লায় গ্যাস পাম্পে সিলিন্ডার বিস্ফোরণকুমিল্লায় একটি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় জন দগ্ধ হয়েছেন। এসময় বিস্ফোরণে এলপি গ্যাসের শেডে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌদ্দগ্রাম উপজেলার লাটিমি এলাকায় ইউনিভার্সেল সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহতদের ঘটনাস্থলের পার্শ্ববর্তী ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাটিমি এলাকায় ইউনিভার্সেল সিএনজি ফিলিং স্টেশনে পেট্রোল পাম্পের এলপি গ্যাস শেডে গ্যাস ভর্তি করার সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আরও ৩/৪টি সিলিন্ডার বিস্ফোরিত হলে গ্যাস শেডে আগুন ধরে যায়। এতে কমপক্ষে ছয়জন দগ্ধ হন।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ওমর ফারুক ভূঁইয়া জানান, গ্যাস ভর্তি করার সময় সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থেকে দুটি ও ফেনী থেকে তিনটিসহ ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম