সালিশে বিরোধ নিষ্পত্তির পর ইউপি সদস্যের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ মার্চ ২০২১, ০৯:৩২আপডেট : ১৪ মার্চ ২০২১, ০৯:৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ সভায় বিরোধ নিষ্পত্তি হওয়ার পরও ইউপি সদস্য মহসিন খন্দকার ও তার শ্যালকের ওপর প্রতিপক্ষের লোকজনের হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ইউপি সদস্যের শ্যালক জুনায়েদ খন্দকারকে কুপিয়ে জখম করে। এ সময় আরও ৪ যুবক আহত হয়। শুক্রবার (১৪ মার্চ) এই ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মহসিন খন্দকারের সঙ্গে পৌর এলাকার পূর্ব  মেড্ডার নাসিরের বিরোধ চলে আসছিল। এই বিরোধের কারণে সম্প্রতি দু’পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ  হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য শুক্রবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের উপস্থিতিতে এক সালিশ বসে। সালিশে উভয়পক্ষের বিরোধ নিস্পত্তি করে ভবিষ্যতে উভয়পক্ষকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে বলা হয়। কিন্তু সালিশ সভার পরপরই মহসিন খন্দকারসহ তার লোকজন আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন থেকে বের হয়। পরে পুরাতন জেলরোডে আসা মাত্রই প্রতিপক্ষের লোকেরা মহসিন খন্দকার ও তার লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা করে। হামলাকারীরা জুনায়েদ খন্দকারকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত জুনায়েদ খন্দকারকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো করা হয়। 

এ ব্যাপারে ইউপি সদস্য বলেন, গত ২৩ ফেব্রুয়ারি নিজাম উদ্দিনের ছেলে নাসিরের সঙ্গে ঘাটুরা গ্রামে তার মার্কেটের সামনে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় নাসিরের লোকজন তার বাড়িতে গিয়ে তার শ্যালক জুনায়েদ খন্দকারকে মারধর করে ও তার বাড়ির গেট ভাঙচুর করে। এ ঘটনায় জুনায়েদের বোন শাম্মী আক্তার বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।

সালিশ সভার পরই প্রতিপক্ষের লোকজন তার শ্যালক জুনায়েদকে কুপিয়ে আহত করে বলে জানান ইউনিয়ন পরিষদের মেম্বার মহসিন।

সালিশে উপস্থিত থাকা সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন হাজারী আঙ্গুর বলেন, সালিশে সমঝোতা করার পর হামলার ঘটনা অত্যন্ত গর্হিত অপরাধ। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, এ ঘটনায় এখনও থানায় কোনও মামলা হয়নি। মামলা করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক