টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ মার্চ ২০২১, ১২:৩৭আপডেট : ১৪ মার্চ ২০২১, ১২:৩৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে শনিবার (১৩ মার্চ) রাতে দুই ডাকাত গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ডাকাত সালমান শাহ দলের এক সদস্য নিহত হয়েছে। নিহত ব্যক্তি নয়াপড়া ক্যাম্পের ই-ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. জুবায়ের (২১)। এ ঘটনায় পুতিয়া ডাকাত দলের এক সদস্য আহত হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কক্সবাজারে ১৬’র ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে ক্যাম্পে পুতিয়া ডাকাত দলের লোকজন সালমান শাহ দলের এক সদস্য (ওই ব্যক্তিকে) ধরে নিয়ে গুলি করে হত্যা করে। এরই সূত্রে ধরেই পরবর্তীতে সালমান শাহ দলের লোকজন গিয়ে রাতে পুঁতিয়া দলের জলিল ওরফে সুনিয়া (২২) কে কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। 

তিনি জানান, ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রোহিঙ্গারা জানান,  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত-সংঘর্ষের ঘটনা নতুন নয়। এ ধরনের ছোট-বড় ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। এসব গোলাগুলি ও খুনের ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে ক্যাম্পের রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুরা। ক্যাম্পের অভ্যন্তরে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

ক্যাম্পের পাশের স্থানীয়রা জানায়, নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে শীর্ষ ডাকাত জকির র‌্যাবের বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর সালমান শাহ ও পুতিয়া গ্রুপের মধ্যে মাদক, চাঁদাবাজি, দোকানপাত বাণিজ্যে দখলসহ বিভিন্ন অপরাধে ক্যাম্প নিয়ন্ত্রণ নিয়ে সংর্ঘষ শুরু হয়। তারই সূত্র ধরেই এ ঘটনা ঘটছে।

এদিকে উত্তেজনাকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক অভিযান শুরু করেছে রোহিঙ্গা ক্যাম্পে। অভিযানের মুখে রোহিঙ্গা ডাকাতরা ক্যাম্প ছেড়ে বিভিন্ন পাহাড়ে অবস্থান নিয়েছে। রাত নামতেই তারা ক্যাম্পে ফিরে আসে। 
এ বিষয়ে টেকনাফ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুই ডাকাত গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম