পুড়ে গেলো চলন্ত ট্রাক 

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ মার্চ ২০২১, ২১:৫৭আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৫৭

হবিগঞ্জে চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিমিষেই পুড়ে গেছে একটি ট্রাক। রবিবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহাসড়কে চলন্ত অবস্থায় হঠাৎ একটি ট্রাকে আগুন লেগে যায়। তাৎক্ষণিক ট্রাক থেকে নেমে নিজের জীবন রক্ষা করেন ট্রাকচালক। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ততক্ষণে নিমিষেই পুড়ে যায় ট্রাকটি। অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সৃষ্টি হয় যানজটের। পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মালেক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম