বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল আলম রাজুকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর সোয়া ১টায় হিজলা উপজেলার টেকের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। হিজলা থানার অফিসার ইন চার্জ গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
অফিসার ইন চার্জ গোলাম সরোয়ার বলেন, পাঁচ জানুয়ারিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে নুরুল আলমকে গ্রেফতার করা হয়েছে। যাতে করে কেউ কোনও নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে, সেজন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
/এআর/
আপ:আরএ/








