হাজীগঞ্জে ৮ গোডাউনে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৬, ০২:০৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ০২:১৩

হাজীগঞ্জে ৮ গোডাউনে অগ্নিকাণ্ড চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত ৮টার দিকে বাজারের একটি পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কচুয়া, শাহরাস্তি ও চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের অতিরিক্ত ৩টি ইউনিট এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে বাজার ব্যবসায়ী বারেকের পাটের গুদাম, মিজানের কাগজের গুদাম, হারেছের তুলার গোডাউন, সিরাজের পাটের গোডাউন, মালেক তালুকদারের কাঠের গোডাউন, আক্কাস উদ্দিনের পাটের গোডাউন ও রূপা প্লাস্টিক কারখানা আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব অরুন জানান, তার গোডাউনে অনেক পাট ছিলো। এ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম