যৌতুক পরিশোধে চাকরি করতে চাওয়ায় গৃহবধূর চোখ উৎপাটনের চেষ্টা

বরিশাল প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ০৯:০৪আপডেট : ১৬ মার্চ ২০২১, ০৯:০৪

মাদারীপুরের কালকিনিতে যৌতুকের দাবিকৃত ৩ লাখ টাকা পরিশোধে চাকরি করতে চাওয়ায় গৃহবধূ সাদিয়া আক্তারের দুই চোখ উৎপাটনের চেষ্টা চলিয়েছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। পরে ৯৯৯ খবর পেয়ে পুলিশ উদ্ধার ওই নারীকে। সোমবার (১৫ মার্চ) তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ।

সাদিয়া মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রাম গ্রামের কৃষক বারেক চৌকিদারের মেয়ে। অভিযুক্ত একই উপজেলার বালিগ্রাম এলাকার গুঙ্গিয়াকুল গ্রামের কাসেম মোল্লার প্রবাসী ছেলে নাসির মোল্লা। এ ঘটনায় রবিবার আহতের মা পারভীন বেগম বাদী হয়ে নাসির মোল্লাসহ ৮ জনকে আসামি করে ডাসার থানায় মামলা করেন।

সাদিয়া জানান,বছর খানেক আগে সিঙ্গাপুর প্রবাসী নাসির মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। ওই সময় ২ লাখ টাকা যৌতুক দিলেও পরে আরও ৩ লাখ টাকা দাবি করা হয়।

ওই টাকা দিতে না পারায় এবং পড়াশোনা ও চাকরি করতে চাওয়ায় প্রায়ই নির্যাতন চলতো তার ওপর। এর প্রতিবাদ করলে শনিবার ঘরে আটকে রখে শ্বশুরবাড়ির লোকজন। বিষয়টি তার মা জানতে পেরে অভিযোগ করে ৯৯৯ এ। এতে খেপে ওইদিন দুপুরে মারধর করে চোখ উৎপাটনের চেষ্টা চালায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ তাকে  উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মামলার বাদী বলেন, আমার যৌতুকের টাকা দিতে না পারায় মেয়েকে দিনের পর দিন মারধর করতো। এক পর্যায়ে নাসিরের পরিবারের লোকজন মিলে আমার মেয়ের দুই চোখ উৎপাটনের চেষ্টা চালায়। আসামিদের গ্রেফতারসহ বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে  ডাসার থানার এসআই রিপন মোল্লা বলেন, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করি। আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম