‘কম্বল পায়ি খুব ভাল লাগছে’

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৬, ০৪:২৮আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ০৪:৩৩

satkhira dc pic‘কম্বল পায়ি খুব ভাল লাগছে। তাও ডিসি স্যার বাড়ি এসি কম্বল দিতিসে এর চায়ি আর কী চাই। আমার পাতলা খিতা ছাড়া আর কিছু ছেল না। ডিসি স্যারে কম্বল দেছ। এখন শীত নিবারণ হবেনি।’
প্রচণ্ড শীতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছ থেকে কম্বল পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করছিল সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার ঋষি পাড়ার প্রফুল্ল দাশ।
মধ্যরাতে ঋষিপাড়ায় জেলা প্রশাসককে দেখে তাদের চক্ষু চড়ক গাছ। জেলা প্রশাসক নিজে খোঁজ নিয়ে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছেন। নিজেই যাচ্ছেন এক বাড়ি থেকে অন্য বাড়িতে। কি অন্ধকার, কি ময়লা-আবর্জনা। সবকিছুই যেন তার কাছে তুচ্ছ।
সোমবার রাত সোয়া ১১টার দিকে এভাবেই জেলা প্রশাসক নাজমুল আহসানকে দেখা গেল সাতক্ষীরা পৌর এলাকার রাজার বাগান ঋষিপাড়ায়। সহকর্মী এনডিসিকে সঙ্গে নিয়ে দু’পায়ে এগিয়ে যাচ্ছেন গড় গড় করে। প্রাথমিকভাবে বাড়ি-ঘরের অবস্থা বিবেচনা করে ও পরে পরিবারিক খোঁজখবর নিয়ে দুস্থদের হাতে কম্বল তুলে দেন তিনি।
তালা উপজেলার পাটকেলঘাটা এলাকা, সাতক্ষীরা শহরের বয়েজ স্কুল সংলগ্ন এলাকা ও সিটি কলেজ সংলগ্ন বেদে পল্লীতে গিয়েও দুস্থ ছিন্নমূল মানুষের শীতকষ্ট দূর করতে কম্বল দেন তিনি।

এ সময় কম্বল পেয়ে অনেককেই দেখা গেল কৃতজ্ঞতা প্রকাশ করতে। গোটা এলাকার মানুষ বলতে লাগলেন, ‘সত্যিই জনগণের সেবক তিনি’।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম