রাবি কোষাধ্যক্ষের পদত্যাগ দাবি কর্মচারীদের

রাবি প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ১৭:৩৬আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৭:৩৬

কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফের পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ও সহায়ক কর্মচারীরা। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে নিয়ে এ দাবি জানান তারা। ঘণ্টব্যাপী অবস্থানের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের আশ্বাসে ১৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেন কর্মচারীরা।

এর আগে সকাল ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে কোষাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন কর্মচারী ইউনিয়নের সদস্যরা। অবস্থান কর্মসূচিতে তারা অভিযোগ করেন, গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের স্বাস্থ্যবিমা নিয়ে কোষাধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত সভা চলাকালে সাধারণ কর্মচারী ইউনিয়নের নেতারা দেখা করতে গেলে কোষাধ্যক্ষ ড. অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ তাদের সঙ্গে খারাপ আচরণ করেন।

সাধারণ ও সহায়ক কর্মচারী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ভুট্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কোষাধ্যক্ষের খারাপ আচরণে অতিষ্ঠ হয়ে আজকের এ কর্মসূচিতে এসেছি। অনতিবিলম্বে আমরা বর্তমান কোষাধ্যক্ষের পদত্যাগ চাই।’

ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিমা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সাধারণ ও সহায়ক কর্মচারীদের প্রতিনিধি থাকার কথা। কিন্তু কর্মচারীদের কোনও প্রতিনিধি না রেখে তারা এ চুক্তি করেছেন। বিমা বিষয়ে বৈঠকে চলছে বিষয়টি জানতে পেরে আমরা সেখানে উপস্থিত হলে কোষাধ্যক্ষ আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন।’

আব্দুস আজিজ বলেন, ‘আমরা প্রক্টরের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছি। আগামী ১৮ তারিখে উপাচার্যের সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। বৈঠক ফলপসূ না হলে আমরা ১৯ মার্চ থেকে কঠোর আন্দোলনে যাবো।’

বিষয়টি নিয়ে কোষাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘কোষাধ্যক্ষ স্যারের সঙ্গে কর্মচারীদের একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি তাদের বলেছি ভিসি স্যার আসলে বিষয়টি সমাধান করে দেবেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম