শ্রীপুরে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

গাজীপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ২২:৩১আপডেট : ১৬ মার্চ ২০২১, ২২:৩১

গাজীপুরের শ্রীপুরে শাহীন মিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে খুন হয়েছেন। ছুরিকাঘাতে তার অপর বন্ধু আহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) রাত ১১টায় উপজেলার রাজাবরী ইউনিয়নের হালুকাইদ গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শাহীন ধলিপাড়া এলাকার সোহাগের ছেলে। সে নানা হায়দার আলীর বাড়িতে থেকে পাশের গ্রামের পাবুরিয়াচালা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতো। আহত বন্ধু হালুকাইদ এলাকার চাঁন মিয়ার ছেলে মোকাররম।

নিহতের নানা ও অন্য স্বজনরা জানান, শাহীন সোমবার রাতে বন্ধুদের সঙ্গে হালুকাইদ এলাকার একটি ওয়াজ মাহফিলে যায়। রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে ওই এলাকার শামসুল হকের ছেলে সজীব ও তার অজ্ঞাত সহযোগীরা শাহীনের পথরোধ করে। পরে তারা শাহীনকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। এ সময় শাহীনের সঙ্গে থাকা বন্ধু মোকাররমকেও ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে গিয়ে হতাহতদের উদ্ধার করে। মোকাররম ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের নানা আরও জানান, বেশ কয়েকদিন আগে গাজীপুর সদর উপজেলার পাবুরিয়াচালা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী হালুকাইদ গ্রামের জনৈক আনিস ও আসিফের সঙ্গে শাহীনের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে গ্রাম্য সালিশে উভয় পক্ষের মধ্যে ঘটনার সমাধান করা হয়। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে আনিস ও তার অন্য সহযোগীরা মিলে শাহীনকে খুন করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। জনৈক আনিছ ও আসিফসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম