পৌর নির্বাচনে মমতাজের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৬, ০৬:৪৬আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ০৬:৫১

পৌর নির্বাচনে মমতাজের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠ শিল্পী মমতাজের বিরুদ্ধে সিংগাইর পৌর নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহান। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পৌরসভা নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহান সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন,সরকার দলীয় প্রার্থী আবু নঈম মো. বাশার পুলিশের সামনে অস্ত্রের মহরা দিয়ে তার সমর্থকদের ওপর হামলা করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা।

সংবাদ সম্মেলনে সাবেক মেয়র মীর শাহজাহান অভিযোগ করে সাংবাদিকদের বলেন, এবারের পৌর নির্বাচনে স্থানীয় এমপি মমতাজের ইশারায় স্থানীয় পুলিশ প্রশাসন ও নৌকা প্রতীকের প্রার্থী আবু নঈম বাশার তার (শাহজাহানের) কর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছেন। সেই সঙ্গে ডিবি পুলিশ পরিচয়ে তার কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে দাবি তিনি করেন।

স্বতন্ত্র প্রার্থী মীর শাহজাহানের কর্মীদের উপর হামলা ও পুলিশি হয়রানির বিষয়ে সিংগাইর পৌরসভা রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন বরাবর তিনবার লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে দাবি তিনি করেন।

সংবাদ সম্মেলনের সময় স্বতন্ত্র প্রার্থী শাহজাহানের সঙ্গে সিংগাইরের শায়েস্তা ইউনিয়নরে সাবেক চেয়ারম্যান আবু বক্কর,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহিদুর রহমান ও আওয়ামী লীগের সাধারণ সদস্য ইঞ্জিনিয়ার তফসের উদ্দিন উপস্থিত ছিলেন।

/জেবি/

/আপ: আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের