বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ১২০ ফুট কেক তৈরি করলেন প্রতিবন্ধী যুবক

পাবনা প্রতিনিধি
১৮ মার্চ ২০২১, ০০:১৩আপডেট : ১৮ মার্চ ২০২১, ০০:১৩

ঈশ্বরদীতে প্রতিবন্ধী এক যুবকের প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৈরি করা হয়েছে ১২০ ফুট দৈর্ঘ্যের বিশালাকৃতির সুদৃশ্য একটি কেক। কেকটির ওজন ৮০০ পাউন্ড। ওই যুবকের দাবি, তার তৈরি কেকটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় কেক হিসেবে রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে।

বুধবার রাত ৮টায় জাঁকজমকপূর্ণ আয়োজনে কেকটি আনুষ্ঠানিকভাবে কেটে মুজিব শতবর্ষের ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস।

ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরনকোলার আলহাজ ক্যাম্পের বাসিন্দা এই যুককের নাম মো. হিরক আহমেদ। তার একটি হাত নেই। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বাঙালি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও মমত্ববোধের টানে তিনি নিজ খরচে ব্যতিক্রমী বিশালাকৃতির কেকটি তৈরি করেছেন। মুজিব জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে সবাইকে উপহার দিতে ‘শামসুর রহমান শরিফ হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ' মাঠে রাতে কেকটি কাটা ও প্রদর্শনীর আয়োজন করেছেন তিনি। বিশাল কেকটি দেখতে দুপুরে পর থেকে দূর-দূরান্তের মানুষ এলাকায় ভিড় জমাচ্ছেন।

হিরক আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে কেকটি তৈরি করেছি। আমি ক্ষুদ্র একটি ব্যবসা করি। আমার সামর্থ্য নেই বড় আয়োজন করার। তবু নিজের গচ্ছিত কিছু অর্থ দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

শামসুর রহমান শরিফ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আরিফুল শরীফ রাজা বলেন, ‘এই কলেজ প্রাঙ্গণে কেকটি কাটা হচ্ছে, যা সত্যিই গর্বের। ইতোপূর্বে ৮০ ফুট দৈর্ঘ্যের কেক দেখা গেলেও এটি এ যাবৎকালের দেশের সবচেয়ে বড় কেক হবে বলে মনে হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি