থানা গেটের সামনেই ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ মার্চ ২০২১, ০০:২৬আপডেট : ১৮ মার্চ ২০২১, ০০:২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা গেটের সামনে এক চাল ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীকে ঘটনার পরপরই কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত হামলাকারীকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর বাজারের চাউল ব্যবসায়ী পৌর এলাকার নারায়ণপুর গ্রামের মোখলেস মিয়া (৫৫) বিকাল আনুমানিক ৫টার দিকে থানা গেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার প্রতিবেশী কামাল মিয়া (৩৫) তার ওপর আচমকা হামলা চালায়। অসংখ্য মানুষের সামনেই ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয় মোখলেসকে। এ সময় গুরুতর আহত রক্তাক্ত মোখলেছ মিয়াকে কুমিল্লায় পাঠানো হয়। পরে পুলিশ হামলাকারী কামালকে গ্রেফতার করে।

নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। হামলাকারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম