টেকনাফে ৫ ইউপি চেয়ারম্যানসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৯ মার্চ ২০২১, ২০:১৫আপডেট : ১৯ মার্চ ২০২১, ২০:১৫

প্রথম ধাপের কক্সবাজারের টেকনাফে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যাছাই-বাছাই শেষে পাঁচ ইউনিয়নে পাঁচ চেয়ারম্যানসহ আট প্রার্থীর মনোনয়ন বতিল করেছেন রিটার্নিং কর্মকতা। ১৯ মার্চ (শুক্রবার) সকাল থেকে বিকাল পর্যন্ত টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৫০১ জন প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়।

এই বাছাইয়ে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা, সদর, হ্নীলা ও হোয়াইক্যং ইউপির রিটার্নিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম, রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা, সাবরাং ও সেন্টমার্টিন ইউপির রিটার্নিং কর্মকর্তা মাহফুজুল ইসলাম যাছাই-বাছাইয়ের দায়িত্ব পালন করেন।

একই দিন বিকালে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানান, এই বাছাইয়ে সর্বশেষ আয়করের সম্পদ বিবরণী জমা না দেওয়া, হলফনামা না থাকা, ঋণ খেলাপি, ফরমে নানা ত্রুটির কারণে চেয়ারম্যানসহ আট জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন– টেকনাফ সদর ইউনিয়নে (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিহান, আব্দুর রহমান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াজেদ, হোয়াইক্যং ইউনিয়নে (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী নুরুল হোসাইন সিদ্দীকি, ফরিদুল আলম। এছাড়া সাধারণ সদস্য পদে হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ডের মো. ইলিয়াস, হোয়াইক্যং ইউপির ৭নং ওয়ার্ডের জাহেদ হোসন, সাবরাং ইউপির ৬নং ওয়ার্ডের মো. হাশেম।

গত ১৮ মার্চ টেকনাফের পাঁচ ইউনিয়নে ৫০১ প্রার্থী মনোনয়ন ফরম জমা দেয়। এতে চেয়ারম্যান ৩৫ জন, সংরক্ষিত নারী ৮০ জন ও সাধারণ আসনে ৩৮৬ জন প্রার্থী। তাদের মধ্যে বাছাইয়ে পাঁচ চেয়ারম্যান ও তিন সাধারণ সদস্য প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়।

এদিকে নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ২৪ মার্চ প্রার্থী প্রত্যাহার, ২৫ মার্চ প্রতীক বরাদ্দ ও আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম