ঈশ্বরদীতে ভুয়া পুলিশ গ্রেফতার

পাবনা প্রতিনিধি
২১ মার্চ ২০২১, ১৮:১৮আপডেট : ২১ মার্চ ২০২১, ১৮:১৮

পাবনার ঈশ্বরদীতে পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সাইদুল (৩২)। শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেন।

সাইদুল সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের আনিস মল্লিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইদুল নিজেকে পুলিশের এটিএসআই পরিচয় দিয়ে প্রায় দেড় মাস আগে ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানায় সেলুন দোকানি উজ্জ্বলকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়। শনিবার সন্ধ্যায় আওতাপাড়া হাট এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে সবজি বিক্রতাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা চাইছিল। বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করেন স্থানীয়রা। পরে ঈশ্বরদী থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে পুলিশ।

অরবিন্দ সরকার বলেন, ‘আটকের খবরে এলাকার আরও কয়েকজন ভুক্তভোগী সাইদুলের চাঁদাবাজি ও প্রতারণার বিষয়ে থানাকে অবহিত করেন। এরপর তার হেফাজত থেকে পুলিশের ভুয়া ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই করে সেটি ভুয়া প্রমাণিত হয়। এ ঘটনায় সেলুন দোকানি উজ্জ্বল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সাইদুলকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম