জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ মার্চ ২০২১, ১৭:১৫আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৭:১৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘বই মানুষের জ্ঞানের দরজা খুলে দেয়। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে বই পড়ার বিকল্প নেই। নিজে বই পড়তে হবে, অন্যদেরও বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে। জ্ঞান অর্জনে বই পড়ার কোনও বিকল্প নেই।’

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বইমেলা উদ্বোধনের সময় একথা বলেন পরিবেশমন্ত্রী। বড়লেখা নজরুল একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী এ ব‌ইমেলা ঢাকার সরকারি বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।

বর্তমান প্রজন্ম ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে বই পড়া ভুলতে বসেছে উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, ‘ফেসবুক বইয়ের বিকল্প নয়। জ্ঞানার্জনের মাধ্যমে নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে অবশ্যই বই পড়তে হবে।’ বর্তমান প্রজন্মকে আবার বই পড়ার দিকে ফিরিয়ে আনতে বইমেলায় নিয়ে আসার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘এ ধরনের আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে।’

পরিবেশমন্ত্রীর পক্ষে ফিতা কেটে বই উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার,‌ কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, এপিপি গোপাল দত্ত বাবলু, সাবেক অধ্যক্ষ অরুণ দাস, বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক জুনেদ রায়হান রিপন প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম