মুন্সীগঞ্জের সিভিল সার্জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০২১, ২৩:৪৭আপডেট : ২৫ মার্চ ২০২১, ২৩:৪৭

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল ৫টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা করে করোনা শনাক্তের বিষয়টি জানা গেছে।

সিভিল সার্জন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত কয়েকদিন আগে তার জ্বরের পাশাপাশি অন্যান্য উপসর্গ দেখা দেয়। যেহেতু সিভিল সার্জন হিসেবে জেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় তাই দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিই। যদিও ৮ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার ১৫ দিন আগে টিকা কার্যকর হয় না বলে জানতে পেরেছি।’ তার শারীরিক অবস্থা ভালো আছে এবং তিনি বৃহস্পতিবার থেকে ছুটিতে থাকবেন বলে জানিয়েছেন।

এদিকে, মুন্সীগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের করোনার পরীক্ষার ফলে ২৬ জনের শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৫ জন, টংগিবাড়ীতে দুজন, লৌহজংয়ে নয় জন আছেন। জেলায় এ পর্যন্ত সর্বমোট করোনা শনাক্ত ৪ হাজার ৫৮৯ জন, মৃত্যু ৬৯ জন, সুস্থ ৪ হাজার ৪২৮ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম