স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের দাওয়াত না দেওয়ার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

ফেনী প্রতিনিধি
২৭ মার্চ ২০২১, ১১:১০আপডেট : ২৭ মার্চ ২০২১, ১১:১০

ফেনীর ফুলগাজীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ ও সম্মান না জানানোয় ইউএনও’র প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। শুক্রবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠেয় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এসময় মুক্তিযোদ্ধাদের বাকবিতণ্ডা করতে দেখা গেছে। ফুলগাজী থানার ওসি বিক্ষুব্ধদের শান্ত করেন।

ফুলগাজী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর অভিযোগ করে বলেন, আগের অনুষ্ঠানগুলোতে দাওয়াত ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হতো। কিন্তু এবার তা করেনি। যুদ্ধে অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করলেও আজ অবমূল্যায়ন হতে হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য আনুষ্ঠানিক কোনও চিঠি দেওয়া হয়নি। মুক্তিযোদ্ধাদের পক্ষে কাউকে ক্রেস্টও দেওয়া হয়নি। অথচ বাইরের কিছু মানুষকে সম্মান জানিয়ে ক্রেস্ট দেওয়া হচ্ছে। এ ধরনের কাজের জন্য জন্য উপজেলা নির্বাহী অফিসারের শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি বেগম বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেছি, নাস্তা ও সম্মানীর ব্যবস্থা রাখা হয়েছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম