রাজশাহীতে বিআরটিসি'র বাসে আগুন

রাজশাহী প্রতিনিধি
২৮ মার্চ ২০২১, ১৪:১৭আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৪:১৭

রাজশাহী মহানগরীর ট্রাক টার্মিনালে রাখা দু’টি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আম চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজশাহীতে হরতালের সমর্থনে কোথাও হেফাজতে ইসলামের কোনও মিছিল বা প্রকাশ্যে পিকেটিং লক্ষ্য করা যায়নি। হরতালেও স্বাভাবিক রয়েছে গাড়ি চলাচল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, ট্রাক টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দু’টি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে একটি বাস পুরোটাই পুড়ে গিয়ে অন্যটিতেও আগুন ধরে। এতে দ্বিতীয় বাসটি আংশিক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তারা আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
রবিবার হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে এই বাসে আগুন দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান জানান, হরতালের নামে নাশকতা সৃষ্টি করতেই এই আগুন দেওয়া হয়েছে কিনা তা আমরা নিশ্চিত নই। কারণ, বাস দুটি ট্রাক টার্মিনালের ভেতর ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

তিনি আরও বলেন, ‘আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এরপর বালু দিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা শুরু করি। পরে ফায়ার সার্ভিস আসে। আমরা বাসের আশপাশে কাউকে দেখিনি। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম