বিপুল পরিমাণ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি
২৮ মার্চ ২০২১, ১৭:১৪আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৭:১৪

পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ চার জনকে আটক করেছে পুলিশ। ১০ হাজার ৬শ’ ইয়াবাসহ তাদের আটক করা হয়। রবিবার (২৮ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ২৮ মার্চ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় ঢাকা থেকে নৌপথে ফেরিতে করে পার হওয়া একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় ওই কার থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা মাওলানা ছদ্মবেশী জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আসলাম হোসেন (৪৬) ওরফে ‘আসলাম হুজুর’কে আটক করা হয়। মাদক ব্যবসায়ী আসলাম আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার আব্দুল জব্বারের ছেলে। এ সময় ওই কারচালকসহ আরও তিন জনকে আটক করা হয়। তারা হলো– যশোর জেলার মাহামুদপুর গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম বিশ্বাস (৩৮), কুষ্টিয়ার কুমারখালী এলাকার আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল আলম (২২) এবং কুষ্টিয়ার কুমারখালীর চরঘোষপুর এলাকার মৃত হাবিব প্রামাণিকের ছেলে নাসিম রেজা (৩০)।

পুলিশ জানায়, এই ইয়াবার চালানটি কক্সবাজার থেকে তারা নিজস্ব পরিবহনে নিয়ে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাইকারি বিক্রি করে থাকে। আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী আসলাম হুজুর এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টসহ তার নামে প্রায় আটটি মামলা রয়েছে। এই মাদক চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার অঞ্চল থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও একটি মাদক বহনকারী কার জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়াধীন। মামলার কাজ শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ডিবি ওসি আব্দুল হান্নান, ডিবি এসআই মো. আবু আবদুল্লাহ জাহিদ, এসআই বেনু রায়, এসআই সাগর কুমার সাহা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম