ভরণ-পোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে বাবার মামলা

পটুয়াখালী প্রতিনিধি
২৮ মার্চ ২০২১, ২০:১৮আপডেট : ২৮ মার্চ ২০২১, ২০:১৮

পটুয়াখালীতে ভরণ-পোষণের দাবিতে ছেলের নামে মামলা করেছেন এজেডএম সাহানুর (৭৪) নামে এক বৃদ্ধ বাবা। রবিবার (২৮ মার্চ) দুপুরে পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ আমলে নিয়ে বিচারক ছেলে আমিনুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

অভিযুক্ত ছেলে মো. মুজাম্মেল (৩৭) বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত। তার বিরুদ্ধে ২০১৩-এর ৪/৫ ধারায় পিতা-মাতার ভরণ-পোষণ আইনে এই মামলা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী রুহুল আমিন ও গাজী মাজহারুল ইসলাম বলেন, ‘স্ত্রী মারা যাওয়ার পর ছেলের ভবিষ্যৎ বিবেচনা করে সাহানুর আর দ্বিতীয় বিবাহ করেননি। মায়ের অভাব বুঝতে না দিয়ে ছেলেকে উচ্চশিক্ষিত করেছেন তিনি। কিন্তু ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পর বাবাকে অবহেলা করতে শুরু করে। সম্প্রতি তাকে ডাক্তার দেখানোর কথা বলে বাউফল নিয়ে ১৬ শতাংশ জমি নিজের নামে লিখে নেয়। কিছুদিন না যেতেই বাকি সম্পত্তি লিখে দিতে নানাভাবে প্রভাবিত করে। এতে বাবা আপত্তি জানালে তার ভরণ-পোষণ বন্ধ করে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ গাল-মন্দ করে ঘাড় ধাক্কা দিয়ে এক কাপড়ে বৃদ্ধ বাবাকে ঘর থেকে বেড় করে দেওয়া হয়। বর্তমানে অন্যের ঘরে বসবাস করছেন তিনি।’

বাদীর মেয়ে জান্নাত জানান, মামলার আগে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ একাধিক জনপ্রতিনিধির কাছে গেছেন তারা। পরে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনও সুরাহা হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম