বালিশ মিষ্টির পিস ১৫০০ টাকা!

ফরিদপুর সংবাদদাতা
২৯ মার্চ ২০২১, ০৮:৪১আপডেট : ২৯ মার্চ ২০২১, ০৮:৪১

ফরিদপুরের বোয়ালমারীর কাটাগড় মেলার এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে বালিশ মিষ্টি। যার বড় সাইজের এক পিসের দাম ১৫০০ টাকা। ছোট সাইজের প্রতিপিচের দাম ২০০-৪০০ টাকা। দাম যাইহোক বালিশ মিষ্টি আগতদের বিশেষভাবে মন কেড়েছে। কেউ পরিবার, বন্ধু-স্বজন নিয়ে দোকানে বসে খাচ্ছেন, আবার অনেকেই নিয়ে যাচ্ছেন বাড়িতে।

জানা গেছে, মেলায় শতাধিক মিষ্টির দোকান বসেছে। যারা এসেছে দেশের বিভিন্ন স্থান থেকে। দক্ষিণবঙ্গের অন্যতম এই মেলা আনুষ্ঠানিকভাবে তিন দিন হলেও মেলা চলে মাসব্যাপী।

বালিশ মিষ্টি

গোপালগঞ্জ জেলার  মুকসুদপুর উপজেলা থেকে আসা মিষ্টি ব্যাবসায়ী শ্রী দিনবন্ধু চন্দ্র সাহা জানান, ‘কেনাবেচা মোটামুটি ভালোই হচ্ছে। আমাদের বিশেষ আয়োজন হচ্ছে বালিশ মিষ্টি। প্রতিপিস বড় বালিশ মিষ্টি ৮০০ টাকা। আর দুইটা মিলে একপিসের দাম ১৫০০ টাকা। যা প্রতিটা লম্বায় প্রায় পোনে একহাত, ওজনে প্রায় ২ থেকে আড়াই কেজির বেশি হবে। তবে ছোট সাইজের বালিশ মিষ্টির দাম ৪০০ টাকা, প্রতি জোড়া ৮০০ টাকা। এছাড়া মোহনভোগ পিসপ্রতি ১০০ টাকা, সীতাভোগের পিস ১০০ টাকা, সম্মানীভোগ ১০০ টাকা, পানি তাওয়া ৫০ টাকা ও রাজভোগের পিস ৫০ টাকা।’

তিনি আরও জানান, ‘দোকানের পেছনেই মিষ্টি তৈরি করা হয়। একেবারে টাটকা মিষ্টি বিক্রি করছি আমরা। প্রতি দিন গড়ে ছোট-বড় মিলিয়ে ৬ শত পিস বালিশ মিষ্টি বিক্রি হয়।’

ঝিনাইদহ থেকে আসা আরেক মিষ্টির দোকানদার অসিম কুমার বলেন, ‘দোকানে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। প্যাড়া সন্দেশ, সাগরভোগ, বালিশ মিষ্টিসহ বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। গড়ে প্রায় ৫০-৬০ হাজার টাকা কেনাবেচা হচ্ছে।’

বালিশ মিষ্টি

রূপাপাত ইউপি চেয়ারম্যান আজিজার রহমান বলেন, প্রায় তিন কিলোমিটার জুড়ে এ মেলায় বিভিন্ন পণ্যের পাঁচ হাজারের অধিক দোকানের পসরা বসেছে। তবে মাটির খুঁটিতে সাজবাতাসা এ মেলার পুরাতন ঐতিহ্য।

মেলার আয়োজক কমিটির সভাপতি মশিউল আজম বাবু মিয়া বলেন, মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ১০ লাখ মানুষের সমাগম হয়েছে। এবার মেলার বিশেষ আকর্ষণ বালিশ মিষ্টি।

প্রসঙ্গত, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাটাগড় গ্রামের সাধক দেওয়ান শাগের শাহের (রহ.) মাজারের বার্ষিক ওরস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ২৫ মার্চ থেকে শুরু হয়েছে কাটাগড় মেলা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত