ইটবোঝাই ট্রলি উল্টে নিহত ২, আহত ১

গাজীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২১, ২০:০৬আপডেট : ২৯ মার্চ ২০২১, ২০:০৬

গাজীপুরের কাপাসিয়ায় ইটবোঝাই ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত ও চালক আহত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তরগাঁও এলাকার একটি ইটভাটা থেকে ইট নিয়ে ট্রলিটি কালীগঞ্জ উপজেলার নরুন এলাকায় যাচ্ছিল। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইউসুফ আলী (১৮) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার খাটখড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে এবং আবু বক্কর (২২) একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

ওসি আলম চাঁদ জানান, কাপাসিয়া-বলখেলা সড়কের কাপাসিয়ার পাবুর দর্জিবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানকে পাশ কাটাতে গিয়ে ট্রলিটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে ট্রলির উপর থাকা দুই শ্রমিক ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত এবং চালক আহত হন। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম