রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত 

যশোর প্রতিনিধি 
৩০ মার্চ ২০২১, ১১:৩২আপডেট : ৩০ মার্চ ২০২১, ১১:৩২

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। যশোরের অভয়নগর উপজেলায় মহাকাল এলাকায় মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহত মোটরসাইকেল চালকের নাম ও পরিচয় জানাতে পারেনি।

নওয়াপাড়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার সকাল ৯টা ৩৬ মিনিটে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছায়। পৌনে ৯টার দিকে ট্রেনটি অভয়নগর উপজেলার মহাকাল এলাকার অনুমোদনহীন রেলক্রসিং দিয়ে একটি মোটরসাইকেল যশোর-খুলনা মহাসড়কে ওঠতে যাচ্ছিল। এসময় ট্রেনটি মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যায় প্রায় ৩০০ মিটার দূরে চেঙ্গুটিয়া রেলস্টেশনের কাছে। আর চালকের দেহ রেললাইনের পাশে পড়ে ছিল।

নওয়াপাড়া স্টেশনমাস্টার মহসিন রেজা বলেন, মহাকাল রেলক্রসিংটি অবৈধ। একটি মোটরসাইকেল ওই রেলক্রসিং পার হওয়ার সময় আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক মারা গেছেন। ট্রেনটি চেঙ্গুটিয়া স্টেশনের থেকে কিছুটা দূরে সাত মিনিটের মতো থেমে ছিল। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এখনও পর্যন্ত তার নাম ও পরিচয় জানা যায়নি। নাম ও পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করছি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম