শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালী সংবাদদাতা
৩০ মার্চ ২০২১, ১৭:৩৬ আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৮:২১

পটুয়াখালীর মহিপুরে সুলতান হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৯ মার্চ) রাতে ওই শিশুর মা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মঙ্গলবার (৩০ মার্চ) সকালে সুলতানকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (২৯ মার্চ) সকাল ১০টায় ওই শিশুটি তাদের ঘর থেকে এক প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল। এ সময় সুলতান তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে তাকে ছেড়ে দিয়ে সুলতান পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘সুলতানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।’

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিপ্পন ফাউন্ডেশনের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিপ্পন ফাউন্ডেশনের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
‘একদল উচ্ছেদ করে আরেকদল টাকা নিয়ে আবার বসায়, চক্রাকারে চাঁদাবাজি চলছে’
মুগদায় নাসীরুদ্দীন পাটোয়ারী ‘একদল উচ্ছেদ করে আরেকদল টাকা নিয়ে আবার বসায়, চক্রাকারে চাঁদাবাজি চলছে’
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা