ডিএসবি সদস্যকে মারপিট করে ফোন ছিনিয়ে নিয়েছে জুয়াড়িরা

বগুড়া প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ১৮:১১আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৮:১১

বগুড়ার ধুনটে জুয়াড়িরা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য সেলিম রেজাকে মারপিট করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় ধুনটের বেড়েরবাড়ি ও শাজাহানপুর উপজেলার শিমুলতলা সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। সেলিম রেজা তার ওপর হামলার ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেছেন। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ডিএসবি সদস্য তাদের না জানিয়ে একা যাওয়ায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার দুজন হলো– ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আলিমুদ্দিনের ছেলে জেল হক ও একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আবু সাঈদ।

অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে ধুনট ও শাজাহানপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় জাকির হোসেন, আবদুল মালেক, আবদুর রাজ্জাক, বাবু, হিটলু ও আলিমুদ্দিনের নেতৃত্বে জুয়ার আসর বসে। সেখানে প্রতিদিন লক্ষাধিক টাকার জুয়া চলে। গত দু’মাস আগে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন জুয়াড়িকে গ্রেফতার করে। তারা জামিনে ছাড়া পেয়ে আবার জুয়া শুরু করে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট উপজেলার দায়িত্বপ্রাপ্ত ডিএসবি সদস্য সেলিম রেজা একাই জুয়া পয়েন্টে যান। তিনি মোবাইল ফোনে জুয়া খেলার স্টিল ও ভিডিও ছবি ধারণ করেন। জুয়াড়িরা টের পেয়ে ক্ষিপ্ত হন এবং ফোন কেড়ে নিয়ে ডিএসবি সদস্য সেলিম রেজাকে মারপিট করেন। তিনি দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন।

সেলিম রেজা জানান, তিনি গোপনে খবর পেয়ে জুয়াড়িদের তথ্য নিতে গেলে তারা অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে মারধর করে ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তিনি এ ব্যাপারে জড়িত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, ধুনট ও শাজাহানপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তরা জুয়ার আসর বসিয়ে আসছে। কয়েকবার অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে চালান দেওয়া হয়েছিল। তারা জামিনে ছাড়া পেয়ে আবার জুয়ার আসর পরিচালনা করছে। ডিএসবি সদস্য তাকে অবহিত না করেই সেখানে গিয়ে মারধরের শিকার হয়েছেন। মামলা দায়েরের পর রাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম