লাইনে কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুৎকর্মীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি 
৩০ মার্চ ২০২১, ১৯:৪১আপডেট : ৩০ মার্চ ২০২১, ২০:৪৯

কিশোরগঞ্জে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে শফিকুল ইসলাম (৩৫) নামে এক পল্লী বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন লালন নামে অপর এক কর্মী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার খিলপাড়া নতুন জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গিয়ে একজনের মরদেহ এবং আরেকজনকে জীবিত উদ্ধার করে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মুমেন মুর্শেদ জানান, পল্লী বিদ্যুতের এ দুই কর্মী ‘বডি হার্নেস’ পরে সিমেন্টের উঁচু পিলারে উঠে ৩৩ হাজার কেভির ওই বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন। একপর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ না করে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়ায় এ ঘটনা ঘটে বলে তাকে জানিয়েছেন আহত অবস্থায় চিকিৎসাধীন লালন। নিহত বিদ্যুৎকর্মী শফিকুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জে এবং আহত বিদ্যুৎকর্মী লালনের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায় বলে জানা গেছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে। 

এ ঘটনার পর অনেক চেষ্টা করেও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম