দরিদ্রদের ফ্রি চিকিৎসার জন্য লাল কার্ড বিতরণ

গাজীপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ২২:২২আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:২২

গাজীপুরে চিহ্নিত দরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে ফ্রি চিকিৎসার জন্য লাল কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার তিনি প্রধান অতিথি হিসেবে মহানগরের রাবেয়া আনোয়ার নগর মাতৃসদন হাসপাতালের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গাজীপুর সিটি করপোরেশনের বাস্তবায়নে ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির পরিচালনায় ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-দ্বিতীয় পর্যায়’ শীর্ষক প্রকল্পের কর্ম এলাকায় জরিপের মাধ্যমে চিহ্নিত দরিদ্র ও অতি-দরিদ্রদের মাঝে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার ১০ বছর ক্ষমতায় ছিল। সে সময় তারা শুধু এতিমদের টাকা আত্মসাৎ করেছে। সুতরাং দেশ তাদের কাছ থেকে কী আশা করতে পারে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের ২৬টি দেশের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, ডা. রহমত উল্লাহ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ও দফতর সম্পাদক মনির হোসেন, আরবান হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২-এর সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় মঙ্গলবার গাজীপুর মহানগরের ছয়টি হেলথ কেয়ার সার্ভিস সেন্টারে দরিদ্র ও অতিদরিদ্র ১৮ হাজার ১১৫ জনের মধ্যে ফ্রি চিকিৎসার লাল কার্ড বিতরণ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম