প্রত্নতাত্ত্বিক স্থানসহ কুমিল্লার বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২১, ১৭:২০আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৭:২৪

করোনার দ্বিতীয় ঢেউয়ে কুমিল্লা উচ্চ সংক্রমণের তালিকায় থাকায় এবং আক্রান্তের হার বেড়ে যাওয়ায় জেলার সব বিনোদনকেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া প্রত্নতাত্ত্বিক স্থানসহ জেলার সব দর্শনীয় স্থানগুলোতেও প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে এই ঘোষণা দেয় জেলা প্রশাসন।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, হঠাৎ করে আবারও কুমিল্লায় করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ছে। সেই সঙ্গে স্বাস্থ্য বিভাগ কয়েকটি জেলাসহ কুমিল্লাকে উচ্চ সংক্রমণের হারের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। যার কারণে সংক্রমণ রোধে ও জনসমাগম এড়াতে কুমিল্লা শহরের নগরউদ্যান ও শিশুপার্কসহ জেলার সব সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্র এবং কোটাবাড়ীর শালবন বিহার, কোটবাড়ী জাদুঘরসহ সব প্রত্নতাত্ত্বিক স্থান আপাতত বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে জেলার সব সিনেমা হল। কুমিল্লা টাউনহলসহ জনসমাগম হওয়া জায়গাগুলোতে মানুষের উপস্থিতি সীমিত করা হবে।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে এই নিষেধাজ্ঞা থাকবে। এই ঘোষণা বৃহস্পতিবার থেকে শুরু হবে।   

কুমিল্লা জেলার প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে কোটাবাড়ীর শালবন বিহার, কোটবাড়ী জাদুঘর, রূপবান মূড়া, ইটাখোলা মূড়া উল্লেখযোগ্য। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের