শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা

শরীয়তপুর প্রতিনিধি
০৭ মে ২০২৪, ১৪:৩১আপডেট : ০৭ মে ২০২৪, ১৪:৩১

শরীয়তপুর সদরের আংগারিয়া বাজারে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের। মঙ্গলবার (৭ মে) সকালে সদর উপজেলার আংগারিয়া বাজারের জুতাপট্টি ও ফুলপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আংগারিয়া বাজারের ব্যবসায়ী মাসুদ মুন্সীর জুতার দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আগুন আশপাশে থাকা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শরীয়তপুর সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগেই আগুনে জুতা, কসমেটিকসসহ ছয়টি দোকান পুড়ে যায়। পাশাপাশি তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। তবে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলতে পারবে ফায়ার সার্ভিস।

শরীয়তপুর সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্টেশন লিডার শ্যামল বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে আংগারিয়া বাজারে গিয়ে দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। এরইমধ্যে ছয়টি দোকান পুড়ে যায় এবং তিনটি দোকান আংশিক ক্ষতি হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তপূর্বক বলা যাবে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের