গণপরিবহনে বাড়তি ভাড়ার পরেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত

যশোর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২১, ১৮:৩৬আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৮:৩৬

বাড়তি ভাড়া নিলেও করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ উপেক্ষিত হচ্ছে যশোর থেকে ছেড়ে যাওয়া গণপরিবহনে। যাত্রীরা জানিয়েছেন, তারা বাড়তি ভাড়া দিয়েছেন। কিন্তু বাসগুলোতে প্রতি সিটে দুই জন করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। পরিবহন শ্রমিকদের দাবি, যাত্রীরা কথা না শোনায় এক সিটে একজনের নির্দেশনা মানা সম্ভব হচ্ছে না।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী দুই সপ্তাহের জন্য ১৮টি নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনার একটি গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল। এজন্য সরকার গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধিও করে দিয়েছে। বুধবার থেকে কার্যকর হওয়া এ নির্দেশনা যশোর থেকে ছেড়ে যাওয়া গণপরিবহনে উপেক্ষিত হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, যশোর বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে বাড়তি ভাড়া নিলেও যাত্রী কম নেওয়া হচ্ছে না।

যাত্রীরা জানিয়েছেন, তারা প্রত্যেকেই বর্ধিত ৬০ শতাংশ ভাড়া দিয়ে বাসের টিকিট কিনেছেন। এমনকি যারা বর্ধিত ভাড়া দিতে রাজি হননি তাদের বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে।

বাসগুলোতে অতিরিক্ত যাত্রী থাকলেও তা অস্বীকার করেন বাসের চালক ও হেলপার। অবশ্য কিছু শ্রমিকের দাবি, যাত্রীরা কথা না শোনায় এক সিটে একজনের নির্দেশনা মানা সম্ভব হচ্ছে না। এজন্য মনিটরিং প্রয়োজন বলে মনে করেন তারা।

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু বলেন, ‘যতদূর জানি নিয়ম মেনেই যাত্রী তোলা হচ্ছে। আমাদের লোকাল বাসে দুই ধরনের সিট রয়েছে। এক পাশে ডাবল সিট, অন্যপাশে তিনটি। যেখানে দুটি সিট আছে সেখানে একজন বসানো হচ্ছে। কিন্তু যেখানে তিন সিট- সেখানে কী হবে? সেই সারিতে দুই জন বসানো হচ্ছে। সে কারণে মনে হতেই পারে যাত্রী বেশি নেওয়া হচ্ছে।’   

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম