প্রকৌশলীর বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
০১ এপ্রিল ২০২১, ২৩:৩১আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২৩:৩১

বাগেরহাটে প্রকৌশলীর বিরুদ্ধে আফসানা আক্তার (৮) নামে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলীর রেখা খাতুনের সরকারি বাসভবনে শিশুটিকে নির্যাতনের এই ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল হক শিশু আফছানাকে উদ্ধার করে বাগেরহাট সরকারি শিশু পরিবারে হস্তান্তর করেন।

আফসানা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নের মৃত আমজাদ হোসেনের মেয়ে। তার শরীর, ঘাড়ে, পায়ে আঘাতের চিহ্ন এবং ডান হাতে আগুনের ছ্যাঁকার চিহ্ন রয়েছে।

নির্যাতনের শিকার শিশুটি বলে, ‘আমার বাবা মারা যাওয়ার পর মা আমাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে। আমার সঙ্গে কোনও যোগাযোগ রাখে না। সৎ ভাইয়ের সংসারে অনেক কষ্ট করে থাকতে হতো। প্রায় দেড় বছর আগে আমি যখন তৃতীয় শ্রেণিতে পড়ি তখন আমার এক ভাবি এক হাজার টাকা বেতনে রেখা খাতুনের বাড়িতে ঝিয়ের কাজে দেয়। কাজে দেওয়ার পর থেকে আমি কখনও স্কুলে যেতে পারিনি। ভাবি আমাকে কোনও টাকা না দিয়ে প্রতিমাসের বেতনের এক হাজার টাকা নিয়ে যায়। কাজ দেওয়ার পর থেকেই বাসার মালিক রেখা আন্টি আমাকে দিয়ে বাসার সব ধরনের কাজ করাতো। আমি কোনও কাজে একটু ভুল করলেই মারধর করতো, ঠিকমতো খাবার দিতো না। বকাবকি করতো।’

এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রেখা খাতুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

বাগেরহাট সদর উপজেলার প্রকৌশলী জ্যোতির্ময় মোহান্ত বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি শুনেছি।’

এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোসাব্বেরুল হক বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে শিশু আফসানার নির্যাতনের বিষয়টি শুনে তাকে দ্রুত এনে সরকারি শিশু পরিবারে ভর্তি করি। তার কোনও অভিভাবক পাওয়া যায়নি। শিশুটি ওখানে পড়াশুনার পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা পাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান