৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৬, ১২:৫৩আপডেট : ২২ জুলাই ২০২৬, ১২:৫৯

২০৩০ বিশ্বকাপেও দল বাড়ানোর আলোচনা চলছে। সেটা হতে পারে ৬৪ দল! যদিও সব কিছু এখনও আলোচনার পর্যায়ে। কিন্তু এমন পরিকল্পনায় ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তার অভিযোগ, বিশ্বকাপের পরিধি বাড়ানোর নামে ফিফা পুরো ফুটবল শিল্পকেই ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। 

ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণ করছে।

তেবাসের মতে, বিশ্বকাপ যতই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হোক না কেন, ফুটবল কেবল বিশ্বকাপের মধ্যেই সীমাবদ্ধ নয়,‘ফুটবল শিল্প শুধু বিশ্বকাপকে ঘিরে নয়। তারা এমন একটি শিল্পকে ধ্বংস করছে, যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে। অথচ পুরো আয়োজন মাত্র ৪০ দিনের, যেখানে অংশ নেয় অল্পসংখ্যক খেলোয়াড়।’

গত জুনে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০৩০ বিশ্বকাপকে ৬৪ দলের করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানান। শতবর্ষের এই বিশ্বকাপের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

এই পরিকল্পনার বিরোধিতা করে তেবাস বলেছেন, প্রতিযোগিতার সূচি নিয়ে তারা আগেও উদ্বেগ জানিয়েছিলেন। এখন আবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা সেই সংকট আরও বাড়িয়ে তুলবে,‘আমরা বারবার প্রতিযোগিতার সূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এখন তারা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায়। অথচ এই খেলাকে টিকিয়ে রাখে ঘরোয়া লিগগুলো।’

তেবাসের মতে, আন্তর্জাতিক টুর্নামেন্টের সংখ্যা বাড়ানোর বদলে জাতীয় দলের ম্যাচ কমানো এবং দেশীয় ফুটবলকে আরও বেশি সুরক্ষা দেওয়া প্রয়োজন, ‘আমাদের আরও কম জাতীয় দলের ম্যাচ দরকার এবং সব স্তরে ঘরোয়া ফুটবলকে আরও ভালোভাবে সুরক্ষা দিতে হবে। কিন্তু তারা সেটা বুঝতে পারছে না, বরং দায়িত্বজ্ঞানহীনভাবে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে।’

সাক্ষাৎকারে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তেবাস। তার দাবি, গত এক দশক ধরে ফিফায় যে ব্যবস্থার মধ্যে ইনফান্তিনো নেতৃত্ব দিয়ে আসছেন, সেটি মৌলিকভাবেই ত্রুটিপূর্ণ। তাই তার ভাষায়, ‘ইনফান্তিনোর সময় শেষ।’

/এফআইআর/
সম্পর্কিত
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু