পুলিশের ওপর হামলা: ৯০০ জনকে আসামি করে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২১, ১৫:৫৯আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৫:৫৯

সুনামগঞ্জের ছাতকে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলার অভিযোগে মামলা হয়েছে। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়ে চিকিৎসা হয়েছেন। শনিবার (৩ এপ্রিল) রাতের এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাতক থানায় ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ছাতক থানার পুলিশ জানায়, শনিবার রাত ৮টা থেকে হেফাজতের কর্মী-সমর্থকরা তাদের নেতা মামুনুল হকের সমর্থনে শহরে বাস স্টেশন রোড এলাকায় মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে যাওয়ার সময় শহরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এ ঘটনায় ছাতক থানায় কর্তব্যরত পুলিশ সদস্য রাকিব, সাইফুল, দিলশাদ, সুবল ও রবিউল আহত হয়েছেন। তাদের মধ্যে রাকিব পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

ছাতক থানার ওসি বলেন, ‘মিছিলকারীরা মিছিল শেষে সুরমা নদীর পাড় হয়ে যাওয়ার সময় থানা ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। থানা ভবনের সেবাচত্বরের গোলঘর ক্ষতিগ্রস্ত করে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম