গণপূর্তের ঝুঁকিপূর্ণ ভবনের পলেস্তারা ধসে গুরুতর আহত ২

পটুয়াখালী সংবাদদাতা
০৫ এপ্রিল ২০২১, ২০:৩৪আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২০:৩৪

পটুয়াখালীতে গণপূর্তের ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের পলেস্তারা ধসে সাহনাজ পারভিন সুমি (৩২) ও তার শ্বাশুড়ি মোসা. হোসনে আরা বেগম (৫২) নামে দুই জন গুরুতর আহত হয়েছেন। তারা সম্পর্কে শ্বাশুড়ি-পুত্রবধূ। আহত হোসনে আরা বেগম পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সুমিকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের বাসভবনের দক্ষিণ পাশে সি টাইপের ৩নং কোয়ার্টারের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আহত শাহনাজ পারভিন সুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার স্বামী মাসুদ খান জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উচ্চমান সহকারী পদে কর্মরত। সেই সুবাদে পরিবার নিয়ে বিটেক-এর ৯নং কোয়ার্টারে থাকতেন। ওই কোয়ার্টার ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। এজন্য তিন মাস আগে সি টাইপের ৩নং কোয়ার্টারের দ্বিতীয় তলায় ওঠেন তারা। সোমবার দুপুরে মাসুদের বৃদ্ধা মা ও স্ত্রী  রান্না করতে রান্নাঘরে যান। এ সময় রান্নাঘরের ছাদের পলেস্তারা ধসে গুরুতর আহত হন তারা। পরে স্বজনরা তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান।

আহত ওই শিক্ষিকার স্বামী মাসুদ খান জানান, তার বৃদ্ধ মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে। কিন্তু তার স্ত্রী সুমি বেশি আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদ বলেন, ‘ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় অন্তত ২০টি ভবন কনডেমনেশন ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সব সুবিদাভোগীদের ভবন ত্যাগের নোটিশ দিয়েছি। কেউ যদি সরকারি নির্দেশনা না মেনে ক্ষতিগ্রস্ত হয় তার দায়ভার কর্তৃপক্ষ নেবে না।’

পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি বলেন, ‘পটুয়াখালীতে ঝুঁকিপূর্ণ অনেক ভবনে মানুষ বসবাস করছে। পটুয়াখালী সাব রেজিস্ট্রার অফিস পাঁচ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তারপরও অনেক কার্যক্রম এখনও চলছে ওই ভবনে। যেকোনও মুহূর্তে ধসে পড়তে পারে ভবনটি।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী