স্থায়ী জামিন পেলেন ট্রান্সকমের তিন কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ১৫:৫৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৬:০১

সম্পত্তি দখল, অর্থ আত্মসাৎ, অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের পৃথক দুই মামলায় ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত প্রত্যেককে ৫ হাজার টাকা মুচলেকায় স্থায়ী জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া আসামিরা হলেন— কোম্পানির করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক ও অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।

গত ২১ এপ্রিল আদালত তাদের জামিন বাতিল করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় পৃথক তিনটি মামলা করেন। মামলায় ট্রান্সকম গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ আনা হয়।

আরও পড়ুন:

অর্থ আত্মসাতের মামলায় ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তার জামিন

ট্রান্সকম গ্রুপের দুই পরিচালকসহ ৫ কর্মকর্তা গ্রেফতার

ট্রান্সকমের তিন কর্মকর্তাকে দেশে ফেরার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

ট্রান্সকম গ্রুপ: সিমিনের বিরুদ্ধে ভাই হত্যার মামলা বোনের

সম্পত্তি নিয়ে বিরোধ: আইন অনুযায়ী ট্রান্সকমের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় পুলিশ

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম