পাহাড় কাটার দায়ে মাদ্রাসাকে ৭৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ এপ্রিল ২০২১, ২২:৫৪আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:৫৪

পাহাড় কেটে স্থাপনা নির্মাণের দায়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন জালালাবাদ আরেফিন নগর এলাকার একটি কওমি মাদ্রাসাকে ৭৮ লাখ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) বেগম রুবিনা ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এই জরিমানার এই বিষয়টি জানানো হয়।

সোমবার (৫ এপ্রিল) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেন। চিঠিতে ‘জালালাবাদ তালীমূল কোরআন মাদরাসার’ নামে ওই মাদ্রাসার পরিচালক হাফেজ মো. তৈয়বকে ১৫ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ এবং তিন মাসের মধ্যে কর্তন করা পাহাড় আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

মিয়া মাহমুদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে তিন দফায় পরিদর্শনে গিয়ে আরেফিন নগর এলাকায় কওমি মাদ্রাসার জন্য পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদফতর। ওই পাহাড়ের চারটি স্থানে যথাক্রমে ৭০ হাজার ৩০০, ৯ হাজার ৬০০, ৭৫ হাজার এবং এক হাজার ২৫০ ঘনফুট পাহাড় কেটে সমান করা হয়েছে। পাশাপাশি ছড়া শ্রেণির জমি ভরাটেরও প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় পরিবেশ অধিদফতর সদর দফতরের এনফোর্সমেন্ট শাখা থেকে মাদ্রাসার প্রতিনিধিকে শুনানিতে হাজির হওয়ার জন্য কয়েকবার নোটিশ পাঠানো হয়। কিন্তু তারা কেউ হাজির হননি। ওই ঘটনায় গত ৩১ মার্চ পরিবেশ অধিদফতর সদর কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখার পরিচালক পাহাড় কাটা ও ছড়া ভরাটের জন্য ৭৮ লাখ ৭ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন। আদেশটি আজ (৫ এপ্রিল) সংস্থার চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এসে পৌঁছেছে। আদেশে মাদ্রাসার পরিচালক হাফেজ মো. তৈয়বকে ১৫ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ এবং তিন মাসের মধ্যে কর্তন করা পাহাড় আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম