খোলা রয়েছে রাজশাহীর বেশির ভাগ দোকানপাট

রাজশাহী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ১৭:১৬আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৭:১৬

সারা দেশব্যাপী চলমান এক সপ্তাহের লকডাউনের তৃতীয় দিন বুধবার (৭ এপ্রিল) রাজশাহী শহরের বেশির ভাগ দোকান খোলা রয়েছে। সরেজমিন দেখা গেছে, নগরীর বেশির ভাগ দোকানই খোলা আছে। তবে ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম।

জেলার ১১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জোট রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান বলেছেন, ‘গত সোমবার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে দোকান খোলা রাখার বিষয়ে কোনও সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে তা জানানো হবে। তাই আমরা দোকান খোলার বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিইনি।’ কিন্তু, ব্যবসায়ীদের মধ্যে যারা নিরুপায় হয়ে গেছেন তারাই মূলত দোকান খুলেছেন বলেও জানিয়েছেন তিনি।

সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ এদিকে, বুধবার বেলা ১১টার দিকে সাহেববাজার এলাকায় দোকানপাট খোলা দেখে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট সেখানে যান। এ সময় ব্যবসায়ীরা দোকান বন্ধ না করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরারণ চন্দ্র বর্মণ বলেন, ‘আমরা কাউকে (দোকান খুলতে) মানা করছি না। অল্প সংখ্যক দোকান খোলা আছে। দোকানদাররা বলছেন, তারা দোকান পরিষ্কার করার জন্যে খুলেছেন। হিসাব করার জন্যে বসেছেন। তারা অল্প সময় পর দোকান বন্ধ করে দেবেন বলেও জানিয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম