শের-ই বাংলা মেডিক্যালে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ২২:০১আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২২:০১

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে একজন করোনা পজিটিভসহ ২৬ জন নতুন রোগী ওই ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসায় সুস্থ হয়ে একই সময়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৭ জন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মনিরুজ্জামান জানান, মৃত পাঁচ জনের করোনা হয়েছিল কিনা তা নিশ্চিত নয়। বিষয়টি নিশ্চিত হতে তাদের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

মারা যাওয়াদের মধ্যে পটুয়াখালী সদরের কাঠপট্টির শাহজাহান হাওলাদার (৬৫) মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়। বিকাল ৩টায় তার মৃত্যু হয়। বরগুনার বেতাগীর খলিলুল রহমান (৬০) করোনা উপসর্গ নিয়ে সোমবার রাত ১০টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৫টায় তার মৃত্যু হয়। এছাড়া ঝালকাঠী সদরের নথুল্লাবাদ এলাকার আবুল হোসেন খান (৫৫) করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাত ১০টায় ভর্তি হন। ওইদিন রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটুয়াখালী সদরের সিঅ্যান্ডবি রোড এলাকার সুলতান আহমেদ (৭৫) করোনা উপসর্গ নিয়ে বুধবার ভোর ৪টায় ভর্তি হন। সকাল পৌঁনে ৭টায় তার মৃত্যু হয়। পিরোজপুরের নেছারাবাদের মজিবুর রহমান (৭৫) করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাত পৌনে ৯টায় ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাত সাড়ে ৩টায় মারা যান।

বুধবার দুপুর পর্যন্ত এই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১১৯ রোগী। এর মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ। গত বছরের ১৭ মার্চ থেকে বুধবার পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে তিন হাজার ৫৩৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০৭ জনের। যার মধ্যে ১৪৯ জনের করোনা পজেটিভ।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম